বিজয়ীদের পুরস্কৃত করলো এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স
বর্ণাঢ্য আয়োজনে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের নিয়ে Star of The 2nd Quarter-2023 আজ ১১ জুলাই ২০২৩, মঙ্গলবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মাননীয় চেয়ারম্যান জনাব কিবরিয়া গোলাম মোহামাদ, বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান জনাব এম. মাহফুজুর রহমান এবং এজেন্সী ডিরেক্টর (ওভারসিজ) হোসনে আরা বেগম।
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের Star of The 2nd Quarter-2023 সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী কর্মকর্তাদের নিয়ে সাফল্যের স্বীকৃতি স্বরূপ উপহার প্রদান করা হয়। বিজয়ী কর্মকর্তাদের নামের তালিকা:
এসইভিপিদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন শরীফ মো. শহিদুল ইসলাম, প্রধান কার্যালয়, ২য় মো. জসিম উদ্দিন, প্রধান কার্যালয়, ৩য় স্থান এইচ. এম. মিলন রহমান, প্রধান কার্যালয়।
ইভিপিদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন মোহাম্মদ ফোরকান আহমেদ, ঢাকা, ২য় মো. আবুল হোসেন, মৌলভীবাজার, ৩য় মো. রেজাউল করিম, বগুড়া।
এসভিপিদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন মো. মখলিছুর রহমান, মৌলভীবাজার, ২য় মো. রেজাউল করিম, শেরপুর, বগুড়া, ৩য় মো. রোকনুজ্জামান, মতিঝিল, ঢাকা।
ডিজিএমদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন শারমিন আক্তার, ফরিদাবাদ, ঢাকা, ২য় মো. হাদিউদ জামান, জয়পুরহাট, ৩য় শাহাদত হোসেন, মুন্সিবাজার, মৌলভীবাজার।
বিএমদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন মো. জসিম উদ্দিন, ফরিদাবাদ, ঢাকা, ২য় অমৃত চন্দ্র সূত্রধর, নোয়াখালী, ৩য় মো. আবুল হাসান, মিরপুর, ঢাকা।
ইউএমদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন হেলেনা আক্তার হেনা, ফরিদাবাদ, ঢাকা, ২য় লোকমান আহম্মেদ চৌধুরী, মুন্সিবাজার, মৌলভীবাজার, ৩য় সঞ্জয় সুত্রধর, নোয়াখালী
।
এফএদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন মো. শফিকুল ইসলাম, জয়পুরহাট, ২য় মো. বনি আমিন সাদিম, লালমোহন, ভোলা, ৩য় মো. সাব্বির হোসেন, মুন্সিবাজার, মৌলভীবাজার।


