শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বিএসইসির চেয়ারম্যানকে নিয়ে অপপ্রচার: বিনিয়োগকারীদের নিন্দা

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে জড়িয়ে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন প্রজেক্ট (ওসিসিআরপি) নামক মার্কিন সংস্থা থেকে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
রোববার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ নিন্দা প্রতিবাদ জানানো হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের প্রধান কার্যালয়ে পুঁজিবাজারের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সভায় অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন প্রজেক্ট নামক একটি মার্কিন সংস্থার অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিতমূলক সংবাদ প্রকাশের বিষয়টি উঠে আসে। সংস্থাটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) চেয়ারম্যানকে জড়িয়ে নিউজের হেডলাইন পরিবর্তন করে একের পর এক উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করে আসছে। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে পুঁজিবাজারের প্রতি আস্থার সংকট তৈরি হতে দেখা যাচ্ছে। পাশাপাশি পুঁজিবাজারে বিরূপ প্রভাব পড়েছে। বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ ধরনের সংবাদ প্রকাশে ব্যক্তিস্বার্থ চরিতার্থ হয় বটে কিন্তু পুঁজিবাজারের উন্নয়নে কোন ভূমিকা রাখে না।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বর্তমান কমিশন পুঁজিবাজারের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পুঁজিবাজারের জন্য সুশাসন নিশ্চিত করার জন্য অনেক কুচক্রী মহলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ওটিসি মার্কেটে থাকা কোম্পানিগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে। ওই সকল দুষ্ট চক্ররাই মূলত বিভিন্ন সংস্থা ও কিছু কিছু হলুদ সাংবাদিকদের দিয়ে কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করছে। সভায় এই উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। কমিশনের সঙ্গে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতির সঙ্গে যে সকল সংস্থা এবং আলোচিত-সমালোচিত ব্যক্তি জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। সভায় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর