শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

দ্বৈত কর আরোপ বাতিল করল বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্র

দ্বৈত কর আরোপ বাতিল করল বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্র। দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং বিনিয়োগ সম্প্রসারণে আরো বেশি অনুকূল পরিবেশ তৈরির জন্য বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তি সই হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ এবং চেক প্রজাতন্ত্রের মধ্যে একটি দ্বৈত কর আরোপণ পরিহার চুক্তি স্বাক্ষরিত হয়।

এটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ৩৬তম স্বাক্ষরিত দ্বৈত কর পরিহার চুক্তি (ডাবল ট্যাক্সেশন অ্যাভয়ডেন্স অ্যাগ্রিমেন্ট-ডিটিএএ)। চেক প্রজাতন্ত্রের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী অ্যালেনা সিলেরোভা এবং বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

এ সময় চেক প্রজাতন্ত্রের দু’জন উপমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে এনবিআর সদস্য আরিফা শাহানা, প্রথম সচিব আসমা দিনা গনি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক শাহরিয়ার মোশাররফ উপস্থিত ছিলেন।

দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিনিয়োগ বাড়াতে এ চুক্তি স্বাক্ষরের প্রয়োজন ছিল। চুক্তি স্বাক্ষরের ফলে চেক প্রজাতন্ত্রের জন্য বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। একইভাবে বাংলাদেশের বিনিয়োগকারীরাও চেক প্রজাতন্ত্রে বিনিয়োগ করতে উৎসাহী হবেন। একই আয়ের ওপর দুই দেশে কর পরিহার করাই এ চুক্তির লক্ষ্য।

চুক্তি সইয়ের পর বিনিয়োগকারীকে একই অর্থ বা আয়ের জন্য দু’দেশে আর কর দিতে হবে না। একই ব্যক্তি বা সংস্থা ও প্রতিষ্ঠানের আয়ের ওপর যাতে দুই দফা কর দিতে না হয়, সে লক্ষ্যে বিশ্বব্যাপী দ্বিপক্ষীয় ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তি হয়ে থাকে।

সম্পর্কিত খবর