শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

সমাজে দ্বা’ঈ ইলাল্লাহর অভাব প্রকট- আবুল কালাম আজাদ

আবুল কালাম আজাদ :

আজকের সমাজে দ্বা’ঈ ইলাল্লাহর অভাব প্রকট হয়ে দেখা দিয়েছে। খালেসভাবে আল্লাহর দিকে, রবুবিয়াতের, উলুহিয়াতের, কোরআনের দিকে, রাসুল তথা রেসালতের দিকে দাওয়াতের অভাব পরিলক্ষিত হচ্ছে।

কেউ নির্দিষ্ট কোন সংগঠনের, কোন ছিলছিলার, কোন পীরের, কোন তরিকার, কোন খানকার, কোন ছিল্লার বা মেহনতের, কোন ওরশের, কেউ সওয়াবের দাওয়াত নিয়ে ব্যস্ত আছি। আবার কেউ কেউ কোন কোন দেশের রাজ পরিবারের বৈধতা দেয়ার দাওয়াতে মগ্ন।কেউ কেউ ইকামতে দ্বীনের ব্যখ্যার দাওয়াতে ব্যস্ত। অথচ আল্লাহর যে জমিনে আল্লাহর বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম নেই সে জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার কাজ করা বা প্রচেষ্টা চালানো বা আন্দোলন করা ফরজের দিকে নিরলসভাবে দাওয়াত দেয়া হচ্ছেনা।

উপরোক্ত দাওয়াত কোন এস্তেমা বা মুনাজাত দ্বারা বা জসুনে জুলুস দ্বারা, কোন বিশাল মাহফিল দ্বারা বা দস্তারবন্দী মাহফিল দ্বারা বা কোন ওরশ অনুষ্ঠান দ্বারা বা দাওয়াতী পক্ষ বা অভিযান দ্বারা হক আদায় করে করা সম্ভব নয়। উপমহাদেশের একজন ইসলামী চিন্তাবিদ ও মুজাদ্দেদ সহীহ দ্বীনের দাওয়াতের জন্য ব্যক্তিগত টার্গেটের মাধ্যমে দাওয়াত দেয়াকে প্রাধান্য দিয়েছেন। আজকের সমাজে যে কয়জন ইকামতে দ্বীনের খাদেম বা সহীহ আক্বিদার দা’ঈ দেখা যায় তাঁরা প্রত্যেকেই ব্যক্তিগত দাওয়াতী টার্গেটের মাধ্যমেই দাওয়াত পেয়ে তৈরী হয়েছেন।

বর্তমান শিক্ষাব্যবস্হায়(স্কুল-কলেজ-মাদ্রাসা)একজন শিক্ষার্থীর পক্ষে উলুহিয়াত ও উলুহিয়াতের হক্ক, কোরআনের আলোচ্য বিষয়, ইকামতে দ্বীন, কলেমার মাধ্যমে কি সাক্ষ্য দিচ্ছেন, রাসুলের প্রতি ঈমান আনার তাৎপর্য ইত্যাদি বুঝা সম্ভব নয়। দাওয়াতে দ্বীনের উপর ব্যাপকসংখ্যক বই-পুস্তক সহজলভ্য হয়েছে। বাক্তিগত দাওয়াতী টার্গেট নিয়ে বই পড়িয়ে, সময় দিয়ে দ্বীনের সহীহ দাওয়াত দেয়া গেলে মানুষ ইসলাম বুঝবে। কেউ যদি দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে ফরজ মনে করে তবে তিনি দ্বীন প্রতিষ্ঠার কাজে আন্দোলনরত সংগঠনকে বেছে নিবে।

আল্লাহর রাসুলগনতো কোন সংগঠনের দিকে দাওয়াত দেননি। আল্লাহর দিকেই দাওয়াত দিয়েছেন। যারা দাওয়াত কবুল করেছেন তাদেরকেই সংঘঠিত করেছেন এবং পরে তারবিয়াতি কর্মসূচী হাতে নিয়েছেন। এভাবেই দ্বীন প্রতিষ্ঠার জানবাজ কর্মীবাহিনী তথা মুমিন তৈরী করেছেন এবং দ্বীনকে বিজয়ী করেছেন। এ পদ্ধতির বাইরে গেলে সেটা আর যাই হোকনা কেন দ্বীনি আন্দোলন হবেনা।

আসুন না আমরা দ্বা’ঈ ইলাল্লাহর কাজে মনোনিবেশ করি।

 

লেখক : আবুল কালাম আজাদ

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেড।

সম্পর্কিত খবর