গার্ডিয়ান এ টু জেড বিডি’র পিঠা উৎসব
শীতকালীন পিঠা উৎসব এবং মানবতার আলনা’র শুভ উদ্বোধন করেছে গার্ডিয়ান এ টু জেড বিডি। রাজধানীর বনশ্রীতে এই আয়োজনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
পিঠা উৎসব, এ এস আই স্মার্ট টি বিক্রয় উৎসব এবং মানবতার আলনা’র শুভ উদ্বোধন করেন ফরাজী হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান, গার্ডিয়ান a2z বিডি’র উপদেষ্টা আনোয়ার ফরাজী ইমন।

স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর গাজী দীন মোহাম্মদ মাসুদ। এসময় ৭ নং ইউনিট বনশ্রী আওয়ামী লীগের সভাপতি এস এম আলীউজ্জামান ও বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সালাউদ্দিন ভূঁইয়া নয়নসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


