কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা
আজ কুমিল্লার স্থানীয় একটি হোটেলে জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস এম নুরুজ্জামান।
সিনিয়র জিএম (উঃ) জনাব মোঃ আবদুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন উন্নয়ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় ডিসেম্বর ক্লোজিং সামনে রেখে ব্যবসায়িক পরিকল্পনা করা হয়। বিগত মাসে ব্যবসা সফল কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।


