মুসলিম এইড ইউকের সাথে চার্টার্ড লাইফের বীমা চুক্তি
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর হেড অফিসে মুসলিম এইড ইউকে বাংলাদেশ এবং চার্টার্ড লাইফ এর মধ্যে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস এম জিয়াউল হক এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ড. জারিন খায়ের স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মুসলিম এইড ইউকে বাংলাদেশ-এর হেড অব স্ট্র্যাটেজিক পার্টনারশীপ জনাব মোঃ আব্দুর রহিম, এইচ.আর ম্যানেজার জনাব মোঃ তৌহিদ রাসুল এবং চার্টার্ড লাইফ-এর হেড অব কর্পোরেট বিজনেস রাজন চন্দ্র সাহা ও হেড অব কর্পোরেট অপারেশনস জনাব মোঃ কামরুল আহছান মজুমদার সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উক্ত চুক্তির আওতায় মুসলিম এইড ইউকে বাংলাদেশ-এর সকল কর্মকর্তা-কর্মচারীকে গ্রুপ বীমা সুবিধা প্রদান করবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ।


