শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

রিজার্ভের টাকা জনগণের কল্যাণে ব্যবহার করছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের অর্থনীতি যথেষ্ট শক্তিশালি। অনেকেই চেয়েছিল দেশ শ্রীলংকা হবে, তাদের মুখে ছাই পরেছে। সেটা হয়নি, ইনশাআল্লাহ হবেও না। কিন্তু আমাদের কাজ করতে হবে। ‌বাংলাদেশকে আন্তর্জাতিকভাবেও এখন আর কেউ অবহেলার চোখে দেখে না।

শুক্রবার যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব মহাসমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি আরও বলেন, আমরা ২০০৯ সালে যখন সরকার গঠন করি। এই ১৪ বছরে আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, উন্নত বাংলাদেশ। এই ‌বাংলাদেশকে এখন আর আন্তর্জাতিকভাবেও কেউ অবহেলার চোখে দেখে না।

শেখ হাসিনা বলেন, আজকে রিজার্ভ নিয়ে কথা বলে, ৯৬ সালে আমি যখন ক্ষমতা গ্রহণ করলাম। ঠিক তার আগে বিএনপি ক্ষমতায় ছিল। রিজার্ভ ছিল ২.৬ বিলিয়ন মার্কিন ডলার। সেখানে আমরা করোনাকালিন সময়ে ৪৮ বিলিয়ন পর্যন্ত উঠিয়েছি। আজকে আমাদের কাজে লাগছে কারণ আমরা করোনার টিকা দিয়েছি। আমাদের বাইরে থেকে সমস্ত খাবার, তেল আনতে হচ্ছে। তার উপর দুইটা বছর আমাদের কোনো ক্যাপিটালমেশিনাইজ আসেনি। দুই বছর পর যখন সারা বিশ্ব উন্মুক্ত হয়েছে তখন ক্যাপিটালমেশিনাইজ আসছে। আমাদের রিজার্ভতো ব্যবহার করতেই হবে। তার মধ্যে ৮ বিলিয়ন আমরা আলাদা ভাবে বিভিন্ন খাতে বিনিয়োগ করছি। কারণ শুধু রিজার্ভ জমিয়ে রাখলেতো হবে না। সেটাকে আমাদের কাজে লাগাতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আজকে বিমান আমরা আমাদের নিজেদের টাকায় কিনেছি। সেটা আমরা বিমানকে লোন দিয়েছি। বিমান কিন্তু আমাদের ২% সুদে সেই টাকা ফেরত দিচ্ছে। পায়রা নদীর ড্রেজিং আমরা নিজস্ব অর্থায়নে করছি। নইলে এই টাকা বিদেশি ব্যাংক থেকে নিতে হতো। সেখানে আমাদের সুদসহ সেই ডলার ফেরত দিতে হতো। আজকে আমরা নিজেদের রিজার্ভ থেকে ব্যবহার করছি। তার ফলে আমাদের টাকা, ঘরের টাকা ঘরে থাকছে। সুদের টাকাটাও আমাদের ঘরে থাকছে। সেটাও আর বাইরে অপচয় হচ্ছে না। এই ভাবে আমাদের টাকা আমাদের দেশের জনগণের কল্যাণে ব্যবহার করছি। অর্থনীতিকে গতিশীল করা এটাই আমাদের লক্ষ্য।

সম্পর্কিত খবর