শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

সাত কোম্পানিতে বেড়েছে উদ্যোক্তা শেয়ার

সাত কোম্পানিতে বেড়েছে উদ্যোক্তা শেয়ার

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২৬৫টির মতো প্রতিষ্ঠান সর্বশেষ অক্টোবর মাসের শেয়ার ধারণের তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশ করেছে। এরমধ্যে সাতটি কোম্পানিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারণ বেড়েছে।

এই সাত কোম্পানির মধ্যে একটি কোম্পানিতে উদ্যোক্তা শেয়ার বাড়াতে কোম্পানিটির সম্মিলিত শেয়ার ৩০ শতাংশে উন্নীত হয়েছে। এতে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা প্রতিপালন করেছে। কোম্পানিটি হলো ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড।

বাকি ৬টি কোম্পানি হলো-ব্যাংক খাতের ঢাকা ব্যাক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) এনসিসি ব্যাংক ও প্রাইম ব্যাংক এবং বিমা খাতের তাকাফুল ইন্সুরেন্স ও পপুলার লাইফ ইন্সুরেন্স লিমিটেড। এরমধ্যে তাকাফুল ইন্সুরেন্সে উদ্যোক্তাদের বিশাল শেয়ার বেড়েছে।

ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড

কোম্পানিটির পরিচালকদের কাছে গত ৩০ সেপ্টেম্বর শেয়ার ছিল ২৮.০১ শতাংশ। ৩১ অক্টোবর মাসে তা বেড়ে অবস্থান করছে ৩০.১০ শতাংশে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ টাকা ৮০ পয়সায়। এটি কোম্পানিটির ফ্লোর প্রাইস। এই দরে কোম্পানিটির শেয়ার দীর্ঘদিন যাবত বিক্রেতা সংকট অবস্থায় লেনদেন হচ্ছে।

আরও পড়ুন:দুই কোম্পানির ইতিহাসে সর্বনিম্ন ডিভিডেন্ড

ঢাকা ব্যাংকলিমিটেড

কোম্পানিটির পরিচালকদের কাছে গত ৩০ সেপ্টেম্বর শেয়ার ছিল ৪২.৬২ শতাংশ। ৩১ অক্টোবর মাসে তা বেড়ে অবস্থান করছে ৪২.৬৫ শতাংশে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ টাকা ২০ পয়সায়। এটি কোম্পানিটির ফ্লোর প্রাইস। এই দরে কোম্পানিটির শেয়ার দীর্ঘদিন যাবত বিক্রেতা সংকট অবস্থায় লেনদেন হচ্ছে।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক(এমটিবি)লিমিটেড

কোম্পানিটির পরিচালকদের কাছে গত ৩০ সেপ্টেম্বর শেয়ার ছিল ৩৬.৭৬ শতাংশ। ৩১ অক্টোবর মাসে তা বেড়ে অবস্থান করছে ৩৬.৭৭ শতাংশে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ টাকা ৬০ পয়সায়। এটি কোম্পানিটির ফ্লোর প্রাইস। গতকাল বুধবার পর্যন্ত কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসের ওপরে লেনদেন হয়েছে। আজ বৃহস্পতিবার এটি ফ্লোর প্রাইসে স্থান করে নিয়েছে।

প্রাইম ব্যাংকলিমিটেড

কোম্পানিটির পরিচালকদের কাছে গত ৩০ সেপ্টেম্বর শেয়ার ছিল ৩৯.০৩ শতাংশ। ৩১ অক্টোবর মাসে তা বেড়ে অবস্থান করছে ৩৯.২১ শতাংশে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ টাকা ১০ পয়সায়।

আরও পড়ুন:কোম্পানির যোগসাজসে নাভানা ফার্মার শেয়ার নিয়ে কারসাজি!

তাকাফুল ইন্সুরেন্সলিমিটেড

কোম্পানিটির পরিচালকদের কাছে গত ৩০ সেপ্টেম্বর শেয়ার ছিল ৪৮.২৬ শতাংশ। ৩১ অক্টোবর মাসে তা কমে অবস্থান করছে ৫৯.৯৮ শতাংশে। এক মাসে কোম্পানিটিতে উদ্যোক্তাদের শেয়ার বেড়েছে ১১.৭২ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৭ টাকা ৪০ পয়সায়। এটি কোম্পানিটির ফ্লোর প্রাইস।

কোম্পানিটির পরিচালকদের কাছে গত ৩০ সেপ্টেম্বর শেয়ার ছিল ২৩.৬৩ শতাংশ। ৩১ অক্টোবর মাসে তা কমে অবস্থান করছে ২৩.৭০ শতাংশে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৯ টাকা ৪০ পয়সায়। কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসের অনেক ওপরে লেনদেন হচ্ছে। কোম্পানিটির ফ্লোর প্রাইস ৬৪ টাকা ৩০ পয়সা।

সম্পর্কিত খবর