শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

যুদ্ধের আগেই রাশিয়ায় ড্রোন পাঠিয়েছিল ইরান

রাশিয়ায় ড্রোন পাঠানোর কথা প্রথমবারের মতো স্বীকার করলো ইরান। তবে তেহরান বলেছে যে, ইউক্রেনে হামলা চালানোর আগেই এসব ড্রোন মস্কোয় পাঠানো হয়।

সম্প্রতি ইউক্রেনের বেশ কিছু বিদ্যুৎকন্দ্র ও বেসামরিক অবকাঠামোতে ড্রোন হামলার খবর পাওয়া যায়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদোল্লাহিয়ান বলেছেন, মস্কোর সেনারা ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালানোর বেশ কয়েক মাস আগে রাশিয়ায় অল্প কিছু ড্রোন পাঠানো হয়েছিল।

তবে বিশদ প্রতিক্রিয়ায় আমিরাবদোল্লাহিয়ান তেহরান যে এখনও মস্কোকে ড্রোন সরবরাহ করে যাচ্ছে এমন অভিযোগ অস্বীকার করেন।

দেশটির ইরনা নিউজ এজেন্সিতে তাকে উদ্ধৃতি করে বলা হয়েছে, কিছু পশ্চিমা রাষ্ট্র এই গণ্ডগোলটা পাকাচ্ছে যে ইউক্রেন যুদ্ধে সহায়তা করতে রাশিয়ায় মিসাইল ও ড্রোন সরবরাহ করেছে ইরান। মিসাইলের অংশটা পুরোপুরি ভুল। ড্রোনের অংশটা সত্যি এবং আমরা ইউক্রেন যুদ্ধের কয়েকমাস আগে রাশিয়ায় অল্প কিছু ড্রোন পাঠিয়েছিলাম।

সম্প্রতি ইউক্রেনের বেসামরিক অবকাঠামো যেমন বিদ্যুৎকন্দ্র ও বাধকে লক্ষ্য করে ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন দিয়ে হামলা চালানোর খবর পাওয়া গিয়েছে। তবে ইউক্রেনে চালানো হামলায় ইরানের তৈরি ড্রোন ব্যবহার করার কথা অস্বীকার করেছে রাশিয়া।

সম্পর্কিত খবর