শিরোনাম
টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯
down of head

দ্বিতীয় প্রান্তিকেও মুনাফা অব্যাহত ডয়চে ব্যাংকের

প্রত্যাশিত মাত্রার চেয়ে দ্বিতীয় প্রান্তিকে বেশি মুনাফা করেছে জার্মানির সর্ববৃহৎ ডয়চে ব্যাংক। বুধবার প্রকাশিত তথ্যে ২০২২ সালের এপ্রিল, মে ও জুনে ব্যাংকটির আয় বেড়েছে ৫১ শতাংশ কেননা বিনিয়োগ ব্যাংকিং আয় বেড়েছে। তবে পুরো বছরের ক্ষেত্রে মুনাফার এ ধারা নিয়ে বৈশ্বিক অর্থনীতির গতিপ্রকৃতিতে প্রতিষ্ঠানটি শঙ্কিত। খবর রয়টার্স।

খবরে বলা হয়েছে, জার্মানির সবচেয়ে বড় ঋণদাতা ব্যাংকটি পুরো বছরের খরচের লক্ষ্যমাত্রা বাদ দিয়েছিল এবং মুদ্রাস্ফীতি ও জ্বালানি সংকট মারাত্মক আকার ধারণ করায় মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারেও সন্দিহান ছিল।

জার্মানির ব্যাংকগুলো ভূরাজনৈতিক ঝড়ের কেন্দ্রবিন্দু, কেননা দেশটি পুরোমাত্রায় রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীল। যেকোনো ধরনের সরবরাহ সংকট সরাসরি জার্মানির অর্থনীতিতে আঘাত হানে।

ব্যাংকটির শেয়ারহোল্ডারদের জন্য সবশেষ প্রান্তিকে নিট প্রফিট হয়েছে ১ দশমিক শূন্য ৪৬ বিলিয়ন ইউরো (১ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার)। বিশ্লেষকরা বলছেন, এটি এক বছর আগের ৬৯২ মিলিয়ন ইউরো মুনাফার তুলনায় প্রত্যাশার চেয়ে ভালো।

রয়টার্সের খবরে আরো উল্লেখ করা হয়েছে, কয়েক বছর লোকসানের পর টানা অষ্টম প্রান্তিকে মুনাফার দেখা পেয়েছে ব্যাংকটি। চলতি বছর জার্মানির সর্ববৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠান ও তার প্রধান নির্বাহী খ্রিস্টিয়ান সুইংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ।

সম্পর্কিত খবর