শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

এসএ টিভির মালিক অবরুদ্ধ

 

এসএ টিভির মালিক সালাউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত সংবাদকর্মীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে রাজধানীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে তাকে অবরুদ্ধ করেন তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছে।

চাকরিচ্যুত সাংবাদিকরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা বেলা ৩টায় এসএটিভি কার্যালয়ে আসেন। পরে বিকাল ৪টায় ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে করেন। টানা ৫ ঘণ্টার আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এসএটিভির শতাধিক কর্মচারী বিক্ষোভ শুরু করেন এবং এক পর্যায়ে প্রতিষ্ঠানের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।

তারা জানান, সমস্যা সমাধানে মালিকের সঙ্গে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা একাধিকবার আলোচনায় বসলেও কোনও সুরাহা না হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন।

এ সময় সাংবাদিক নেতারা তাদের ১৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সম্পর্কিত খবর