`বিজিবির মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করেছে বিজিবি। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এসপিপি এনএসডব্লিউসি এএফডব্লিউসি পিএসসি কর্মসূচির উদ্বোধন করেন। তিনি পিলখানার বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। বিজিবি মহাপরিচালক বলেন, বাংলাদেশ নদনদী, খাল-বিল ও পুকুর-জলাশয়ের দেশ। এসব পুকুর-জলাশয় ফেলে না রেখে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে মাছ চাষ করলে তা জাতীয় পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তাই তিনি প্রতিটি বিজিবি সদস্যকে মৎস্য চাষে ব্রতী হয়ে বিজিবির সব অঞ্চল, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপিতে পুকুর এবং জলাশয় সংস্কার করে মাছ চাষ করার আহ্বান জানান।

সম্পর্কিত খবর