শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

এবি ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩৭ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেডের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আগের বছরের একই সময়ের তুলনায় ৩৭ শতাংশ বেড়েছে। গতকাল অনুষ্ঠিত সভায় দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে ব্যাংকটির পর্ষদ।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে এবি ব্যাংকের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৫৩ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে সমন্বিত নিট মুনাফা ছিল ২ কোটি ৫৭ লাখ টাকা। আলোচ্য সময়ে ব্যাংকটি শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩১ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৫৫ পয়সায়।

এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে এবি ব্যাংকের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ কোটি ৩০ লাখ টাকা। আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ পয়সা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ২ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ২০২১ হিসাব বছরে এবি ব্যাংকের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৭১ কোটি ৬৮ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরে নিট মুনাফা ছিল ৩৯ কোটি ৪৩ লাখ টাকা। সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল ৪৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৫৯ পয়সায়।

সম্পর্কিত খবর