শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৪ জুলাই) দুপুরে জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম সারোয়ার এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল।

সাজাপ্রাপ্ত আসামির নাম মো. নয়ন (৪৫)। তিনি পাঁচবিবি উপজেলার গোহারা দামপাড়া গ্রামের আনছের আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোহারা দামপাড়া গ্রামে ২০০২ সালের ৯ নভেম্বর পারিবারিক কলহের জেরে নয়ন তার স্ত্রী রেশমা ফুরকুনিকে লাঠি দিয়ে পিটিয়ে পুকুরের পানিতে ফেলে দেয়। প্রতিবেশীরা রেশমাকে পুকুর থেকে উদ্ধার করেন। এ সময় নয়ন আরও ক্ষিপ্ত হন। পরের দিন পুনরায় মারপিট করলে বিকালে নিজ বাড়িতে রেশমার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই আবীর মণ্ডল ওইদিন পাঁচবিবি থানায় একজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবদুস সাত্তার ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক কাজ শেষে নয় জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালত রবিবার এ রায় ঘোষণা করেন।

মামলায় আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. হাসান আলী ও মো. আবু কায়সার।

সম্পর্কিত খবর