প্রথমার্ধে ইসলামী ব্যাংকের ইপিএস বেড়েছে ২ পয়সা
চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) বেড়েছে ২ পয়সা। এ সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ১০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৮ পয়সা। ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬১ পয়সা। ৩০ জুন, ২০২২ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪১ টাকা ৭৩ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৯ টাকা ৯৭ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৯৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৯৮ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪০ টাকা ৮২ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৮ টাকা ৮৯ পয়সা।



