শিরোনাম
icon বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো icon পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
down of head

পিকআপচাপায় মোটরসাইকেলের ৩ অরোহী নিহত

পাবনায় পিকআপচাপায় মোটরসাইকেলের তিন অরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা বিকাল ৬টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের ছোট পাথাইল হাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামের রোস্তম আলীর ছেলে জুয়েল (৩০), রবি চানের ছেলে সুরুজ্জামান (৩৯) এবং জুরান মোল্লার ছেলে মতিন (৬০)। নিহত আব্দুল মতিন নিহত জুয়েল ও সুরুজ্জামানের আপন চাচা।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে একই পরিবারের ওই তিনজন একটি মোটরসাইকেলে করে সিরাজগঞ্জের শাহজাদপুর যাচ্ছিলেন। তারা পাবনা-বগুড়া মহাসড়কের ছোট পাথাইল হাট নামক স্থানে পৌঁছলে একটি অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়।

একই সময়ে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপ ভ্যান এসে তাদের চাপা দিলে আব্দুল মতিন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা জুয়েল ও সুরুজ্জামানকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই দুজন মারা যান।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করা গেলেও পিকআপভ্যানের চালক পালিয়ে গেছে।

সম্পর্কিত খবর