শিরোনাম
icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ
down of head

সপ্তাহজুড়ে বেক্সিমকোর ১২৪ কোটি টাকার শেয়ার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের তিন কার্যদিবসে ১ হাজার ৯৬২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩১ দশমিক ৬২ শতাংশ বা ৬২০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল দশ কোম্পানির দখলে। এ দশ কোম্পানির মধ্যে ১২৪ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, গত সপ্তাহের তিন কার্যদিবসে বেক্সিমকোর ৯৫ লাখ ৬০ হাজার ৬৭৯টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ১২৪ কোটি ৩ লাখ ৯ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৬ দশমিক ৩২ শতাংশ। তবে আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ২ দশমিক ৮৮ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১১২ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকার ১ কোটি ৭৮ লাখ ১ হাজার ২২২টি শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক মোট লেনদেনের ৫ দশমিক ৭১ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ১২ শতাংশ।

গত সপ্তাহে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৬ লাখ ৯৩ হাজার ৫৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৪ কোটি ৫৬ লাখ ৭০ হাজার টাকা। সাপ্তাহিক মোট লেনদেনের ৪ দশমিক ৮২ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ৬২ শতাংশ।

মোট লেনদেনের ৪ দশমিক ৭৯ শতাংশ নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৪ লাখ ৮০ হাজার ১৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৩ কোটি ৯৩ লাখ ৬৮ হাজার টাকা। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ারদর কমেছে দশমিক ৪৫ শতাংশ।

তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর দশমিক ২৭ শতাংশ বাড়ার পাশাপাশি সাপ্তাহিক মোট লেনদেনে ২ দশমিক ১০ শতাংশ অবদান রেখেছে কোম্পানিটি। তিন কার্যদিবসে কোম্পানিটির ৪১ কোটি ৩০ লাখ ৮২ হাজার টাকার ২৭ লাখ ৩৮ হাজার ২০৫টি শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। গত সপ্তাহের তিন কার্যদিবসে প্রতিষ্ঠানটির ৩৫ কোটি ৮৩ লাখ ৬৯ হাজার টাকার ৭৩ লাখ ৩১ হাজার ৬৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। মোট লেনদেনের ১ দশমিক ৮৩ শতাংশ ছিল প্রতিষ্ঠানটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ দশমিক ৪২ শতাংশ।

তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে গোল্ডেন সন লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর ১৪ দশমিক ৯৪ শতাংশ বাড়ার পাশাপাশি সাপ্তাহিক মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ১ দশমিক ৬৩ শতাংশ। তিন কার্যদিবসে কোম্পানিটির ৩২ কোটি ৮ লাখ ১৯ হাজার টাকার ১ কোটি ৬৫ লাখ ৭১ হাজার ১৫১টি শেয়ার লেনদেন হয়েছে।

মোট লেনদেনের ১ দশমিক ৫৯ শতাংশ নিয়ে তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ১৯ লাখ ৫২ হাজার ৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ১৯ লাখ ২১ হাজার টাকা। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ দশমিক ৭৭ শতাংশ।

তালিকায় নবম অবস্থানে থাকা জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ারদর ২ দশমিক ৭০ শতাংশ কমলেও সাপ্তাহিক মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ১ দশমিক ৪২ শতাংশ। তিন কার্যদিবসে কোম্পানিটির ২৭ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকার ৩৪ লাখ ৯৮ হাজার ৬০৮টি শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার সর্বশেষ কোম্পানিটি হলো ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৮৮ লাখ ৯৯ হাজার ৪৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৭ কোটি ৬১ লাখ ৩৮ হাজার টাকা।

সম্পর্কিত খবর