শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে গোল্ডেন সন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হওয়া তিন কার্যদিবসের তিনদিনই দরপতন হয়েছে। তবে এ সময়েও বেশকিছু কোম্পানির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে সমাপনী দরের ভিত্তিতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমে রয়েছে গোল্ডেন সন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ১৫ শতাংশ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের তিন কার্যদিবসে গোল্ডেন সনের ৩২ কোটি ৮ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে শেয়ারটির লেনদেন ছিল ১০ কোটি ৬৯ লাখ ৩৯ হাজার ৬৬৭ টাকা। আলোচ্য সময়ে শেয়ারটির দর বেড়েছে ১৪ দশমিক ৯৪ শতাংশ।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের তিন কার্যদিবসে ১৪ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির মোট ১৫ কোটি ২৮ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৫ কোটি ৯ লাখ ৪৩ হাজার ৬৬৭ টাকা।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন কেবলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৩ দশমিক ৬৪ শতাংশ। সপ্তাহের তিন কার্যদিবসে কোম্পানিটির ১৭ কোটি ৩১ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৫ কোটি ৭৭ লাখ ১ হাজার টাকা।

গত সপ্তাহে ১১ দশমিক ৯০ শতাংশ শেয়ারদর বৃদ্ধি নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। তিন কার্যদিবসে কোম্পানিটির ১২ কোটি ২৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ৪ কোটি ৭ লাখ ৮০ হাজার ৬৬৭ টাকা।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ১১ শতাংশ। গত সপ্তাহের তিন কার্যদিবসে কোম্পানিটির ১০ কোটি ৫৪ লাখ ৩ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ৩ কোটি ৫১ লাখ ৩৪ হাজার ৩৩৩ টাকা।

তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১ দশমিক শূন্য ১ শতাংশ। তিন কার্যদিবসে কোম্পানিটির ৮ কোটি ৫৪ লাখ ৬৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ২ কোটি ৮৪ লাখ ৮৯ হাজার টাকা।

৮ দশমিক শূন্য ৬ শতাংশ শেয়ারদর বৃদ্ধি নিয়ে তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ন্যাশনাল টিউবস লিমিটেড। গত সপ্তাহের তিন কার্যদিবসে কোম্পানিটির ৯ কোটি ৯৮ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা বাকি কোম্পানিগুলো হলো- অষ্টম অবস্থানে রয়েছে নুরানী ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও এটলাস বাংলাদেশ লিমিটেড।

সম্পর্কিত খবর