গাবতলী হাটে ইসলামী ব্যাংকের স্মার্ট বুথ উদ্বোধন
বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট’ প্রকল্পের আওতায় লিডিং পার্টনার হিসেবে ঢাকার গাবতলী গরুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ পরিচালনা করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর মো. মেজবাউল হক প্রধান অতিথি হিসেবে এ স্মার্ট বুথ উদ্বোধন করেন। মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বাংলাদেশ ব্যাংকের এডি শাহ জিয়াউল হক, ডিডি সালাহউদ্দীন মাহমুদ এবং ইসলামী ব্যাংকের এসইভিপি আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দীন, এসভিপি মোহাম্মদ মনজুুরুল হক, ভিপি নজরুল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


