বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল ন্যাশনাল ব্যাংক

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মেহমুদ হোসেন সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছ থেকে টেকসই ফেয়ার ব্যাংক হিসেবে ‘সাসটেইনেবিলিটি রেটিং রিকগনিশন ২০২০’ সার্টিফিকেট গ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান ও আবু ফরাহ মো. নাছের, নির্বাহী পরিচালক নুরুন নাহার এবং পরিচালক খোন্দকার মোরশেদ মিল্লাত উপস্থিত ছিলেন। টেকসই অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম, সবুজ প্রকল্পে অর্থায়ন ও টেকসই কোর ব্যাংকিং এ সূচকগুলোর ওপর ভিত্তি করে সাসটেইনেবল রেটিং নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত খবর