শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

৫ মিনিটের ফ্লাইওভার পার হতে লাগছে দেড় ঘণ্টা

ঈদে ঘরমুখী মানুষের চাপে রাজধানী এবং এর আশপাশে বুধবার সকাল থেকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। কাজলা থেকে গুলিস্তান পর্যন্ত হানিফ ফ্লাইওভার পার হতে আগে যাত্রীবাহী বাসের সময় লাগত মাত্র ৫ মিনিট।

কিন্তু আজ ঘরমুখী মানুষের চাপে যানবাহন কয়েক গুণ বেড়ে যাওয়ায় ৫ মিনিটের এই ফ্লাইওভার পার হতে সময় লাগছে অন্তত এক থেকে দেড় ঘণ্টা।

বিশেষ করে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও কমলাপুর রেলস্টেশনমুখী সব সড়কে সকাল থেকেই তীব্র যানজট লেগে আছে।

এদিকে সকাল থেকে ঝিঁড়িঝিঁড়ি সড়কের ভোগান্তি বাড়িয়েছে দ্বিগুণ। অনেকে পরিবার নিয়ে বৃষ্টি মাথায় নিয়ে চরম দুর্ভোগের মধ্য দিয়ে বাড়ি যাচ্ছেন। ভয়াবহ এই যানজটের কারণে ঠিক সময়ে বাসা থেকে রওনা হয়েও অনেকে নির্ধারিত ট্রেন ধরতে পারেননি।

বুধবার সকাল সাড়ে ৭ টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ি, পল্টন মোড়, গুলিস্তান, কাকরাইল, বিজয় সরণি, ফার্মগেট, বাংলামোটর, তেজগাঁও, মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, নিউমার্কেট, রামপুরা, বাড্ডা, মালিবাগ, হানিফ ফ্লাইওভারসহ প্রায় সব এলাকার রাস্তায় তীব্র যানজট দেখা গেছে।

এসব সড়কে ধীরগতিতে যানবাহন চলতে দেখা গেছে। একস্থানেই দীর্ঘ সময় গাড়িগুলোকে দাঁড়িয়ে থাকতে হয়েছে।

রাজধানীর বিভিন্ন স্থানে দূরপাল্লার ও আন্তঃজেলা বাস টার্মিনালের অভ্যন্তরে এবং বাইরের সড়কে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করা হচ্ছে। যাত্রীরা টার্মিনালের বাইরে এসে বাসে ওঠছেন। কখনো কখনো যাত্রীদের রাস্তা থেকে টেনে টেনে বাসে ওঠানো হয়।

আন্তঃজেলা ও দূরপাল্লার বাসগুলো টার্মিনাল সংলগ্ন প্রধান সড়কের অংশ দখল করে রাখছে। এ কারণে যানজট আরও তীব্র হচ্ছে।

রাজধানী এবং এর পাশের জেলা নারায়ণগঞ্জের গার্মেন্টসগুলোর শ্রমিকরা বুধবার থেকেই বাড়ি যাওয়া শুরু করেছে। অনেকে পরিবারের সদস্যদের আগে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন।

এতে বুধবার থেকেই রাজধানী এবং এর আশপাশ এলাকার রাস্তাগুলোতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত খবর