শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে কমলাপুর স্টেশনে

রেলপথে ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকেই ঢাকার কমলাপুর স্টেশনে ঈদে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে থাকে।

বুধবার (৬ জুলাই) সকালে কমলাপুর স্টেশনে দেখা গেছে প্রতিটি ট্রেনই যাত্রীতে পরিপূর্ণ ছিল।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকালে রংপুর এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে ৫০ মিনিট বিলম্বে ছেড়ে গেলেও অধিকাংশ ট্রেন সময়মতো ছেড়ে গেছে। নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় খুশি ঘরমুখো যাত্রীরা।

ঢাকা রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ রুটের অধিকাংশই ট্রেনই সময়মতো ছেড়ে গেছে।

‘কিশোরগঞ্জ এক্সপ্রেসের’ কয়েকজন যাত্রী জানান, অনেক চেষ্টা করে টিকিট ম্যানেজ করেছি। এখন সময়মতো ট্রেন ছেড়ে যাওয়ায় অনেক ভালো লাগছে।

কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার জানিয়েছেন, ট্রেনগুলো যেন সময়মতো স্টেশন ছেড়ে যায় সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।শিডিউল বিপর্যয় ঠেকাতে বিমানবন্দর স্টেশনে ঢাকামুখী কয়েকটি ট্রেনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।

তিনি বলেন, ৬ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ৭টি ট্রেন বিমানবন্দর স্টেশনে না থামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকামুখী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনে থামবে না। তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো বিমানবন্দর স্টেশনে যথারীতি থামবে। এ ছাড়া ৬ থেকে ১৪ জুলাই পর্যন্ত মিতালি এক্সপ্রেস এবং ৭ থেকে ১৪ জুলাই পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না।

সম্পর্কিত খবর