শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

আরও ১৫ দিনের জেলহাজতে পিকে হালদার

পিকে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার ওরফে শিব শঙ্কর হালদারকে আরও ১৫ দিনের জন্য জেলহাজতে পাঠিয়েছেন কলকাতার স্পেশাল সিবিআই কোর্ট-৩। মঙ্গলবার বেলা ১১টার দিকে তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন বিচারক জীবন কুমার সাধু।

এর আগে সকালে ১৪ দিনের জেলহাজত শেষে ফের কলকাতার নগর দায়রা আদালতে তোলা হয় তাকে। তার সঙ্গে অভিযুক্ত আরও পাঁচজনকে এই আদালতে হাজির করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী।

বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেপ্তার হন পিকে হালদার।

এর আগে ২১ জুন তাদের প্রত্যেককে বিশেষ সিবিআই কোর্ট-৩ এ তোলা হলে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেওয়া হয়।

গত ১৪ মে অশোকনগরসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে পিকে হালদারের সঙ্গে গ্রেপ্তার করা হয় তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে।

ইতোমধ্যেই পিকে হালদারসহ গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধেই প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট বা অর্থপাচার সম্পর্কিত আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালত কয়েক দফায় ইডি রিমান্ড এবং জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পর পিকে হালদারসহ ছয়জনের প্রত্যেকেই কারাগারে বন্দি রয়েছেন।

অভিযুক্তদের জেরা করে ইতোমধ্যেই নানা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রচুর সম্পত্তির হদিস পাওয়া গেছে পশ্চিমবঙ্গসহ ভারতের একাধিক শহরে। এখন পর্যন্ত ৮৮টি ব্যাংক অ্যাকাউন্টের হদিস পেয়েছেন ইডির তদন্তকারী কর্মকর্তারা। নতুন নতুন তথ্য পেতে কারাগারে গিয়েও অভিযুক্তদের জেরা করছেন ইডির কর্মকর্তারা।

সম্পর্কিত খবর