শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

সাবেক স্বামীর বিয়েতে শুভেচ্ছা জানালেন শবনম ফারিয়া

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয়। ধুমধাম আয়োজনে নতুন জীবন শুরু করেন দুজন। কিন্তু দুই বছর না যেতেই সম্পর্কে ছেদ। বিবাহবিচ্ছেদ করেন অপু-ফারিয়া দম্পতি।

বিচ্ছেদের এক বছর পর গত বছরের ডিসেম্বরে ফারিয়া জানান, তাকে শারীরিক নির্যাতন করতেন তার স্বামী। নির্যাতনে তার হাত পর্যন্ত ভেঙে গিয়েছিল। কিন্তু সে অভিযোগ অস্বীকার করেন অপু। দু’জনের পাল্টাপাল্টি মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র আলোচনা দেখা যায়।

তবে সেসব এখন ফেলে আসা অতীত। প্রথম সংসারের দুঃখ-কষ্ট ভুলে নতুন ঘর বেঁধেছেন ফারিয়া। কয়েক মাস আগেই জাহিন রহমান নামের এক ব্যক্তিকে বিয়ে করেছেন ফারিয়া। বর্তমানে তারা সুখে সংসার করছেন।

এবার বিয়ে করলেন শবনম ফারিয়ার সাবেক স্বামী অপু-ও। পরিপূর্ণ আয়োজনে নতুন সংসার পেতেছেন তিনি। অপুর নতুন বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন ফারিয়া। নিজের ফেসবুক পেজের স্টোরিতে অপু ও তার নববধূর একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, ‘অভিনন্দন, শুভকামনা’।

উল্লেখ্য, ২০১৫ সালে ফেসবুকে বেসরকারি চাকরিজীবী হারুনুর রশীদ অপুর সঙ্গে পরিচয় হয় শবনম ফারিয়ার। ২০১৮ সালে তারা আংটি বদল করেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে করেন বিয়ে। তার ঠিক ১ বছর ৯ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের।

চলতি বছরের মার্চে চুপিসারে দ্বিতীয় বিয়ে করেন ফারিয়া। খবরটি একান্ত নিজেদের মধ্যেই রেখেছিলেন তারা। তবে গত মে মাসে খবরটি প্রকাশ্যে আসলে তা স্বীকার করে নেন অভিনেত্রী।

সম্পর্কিত খবর