শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

নগদ লভ্যাংশ পাঠিয়েছে লংকাবাংলা ফাইন্যান্স

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। এ লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ৯ মে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য হিসাব বছরে লংকাবাংলা ফাইন্যান্সের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৩০ কোটি ৫৮ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরে সমন্বিত নিট মুনাফা ছিল ৯৭ কোটি ৮৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির নিট মুনাফা বেড়েছে ৩২ কোটি ৭৩ লাখ টাকা বা ৩৩ দশমিক ৪৬ শতাংশ। আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৮১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৯ টাকা ৮২ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৬৪ পয়সা।

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ লভ্যাংশ দেয় লংকাবাংলা ফাইন্যান্স। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক বা বোনাস লভ্যাংশ। ২০১৮ হিসাব বছরের জন্য প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা ১৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন।

এদিকে চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) লংকাবাংলা ফাইন্যান্সের সমন্বিত পরিচালন আয় হয়েছে ১১৩ কোটি ৮৯ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে পরিচালন আয় ছিল ১২০ কোটি ২০ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির পরিচালন আয় কমেছে ৫ দশমিক ২৫ শতাংশ। টাকার অংকে যার পরিমাণ ৬ কোটি ৩০ লাখ। অন্যদিকে প্রথম প্রান্তিকে লংকাবাংলা ফাইন্যান্সের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৩ কোটি ৪৬ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত নিট মুনাফা ছিল ২২ কোটি ৬৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে আর্থিক প্রতিষ্ঠানটির নিট মুনাফা বেড়েছে ৮০ লাখ টাকার মতো বা ৩ দশমিক ৫৪ শতাংশ। আলোচ্য প্রান্তিকে প্রতিষ্ঠানটির সমন্বিত ইপিএস হয়েছে ৪৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪১ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ২৫ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৯ টাকা ৮২ পয়সা।

সম্পর্কিত খবর