প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বন্যার্তদের জন্য অনুদান : মেঘনা ব্যাংক
বন্যাদুর্গতদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি টাকা দিয়েছে মেঘনা ব্যাংক লিমিটেড। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে চেক হস্তান্তর করেন মেঘনা ব্যাংকের চেয়ারম্যান এইচএন আশিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের এমডি ও সিইও সোহেল আর কে হোসেন।



