প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বন্যার্তদের জন্য অনুদান : প্রাইম ব্যাংক
দেশে বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান দিয়েছে প্রাইম ব্যাংক। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক সিকিউকে মুস্তাক আহমেদ এবং এমডি ও সিইও হাসান ও রশিদ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে উল্লিখিত টাকার চেক হস্তান্তর করেন। এ সময় কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই অনুষ্ঠানে যোগদান করেন।



