শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

তৃতীয় প্রান্তিকে ফের ঊর্ধ্বমুখী হয়ে উঠবে নিকেলের বাজার

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি রেকর্ড মাত্রায় সুদহার বাড়িয়েছে। ফলে গত মাসে আন্তর্জাতিক বাজারে নিকেলের দাম ১০ শতাংশের বেশি কমেছে। এমনকি গত সপ্তাহেই ধাতুটির দাম ৬ শতাংশ কমে যায়। বিশ্লেষকরা বলছেন, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ধাতুটির বাজার আবার ঘুরে দাঁড়াতে পারে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

বিশ্বব্যাংক কমোডিটি আউটলুক শীর্ষক এক প্রতিবেদনে জানায়, চলতি বছর নিকেলের দাম গত বছরের তুলনায় ৫০ শতাংশেরও বেশি বাড়ার প্রাক্কলন করা হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ধাতুটির বাজার চাঙ্গা হয়ে ওঠে। এর আগে ধাতুটির গড় দাম ছিল ১৮ হাজার ৪৬৫ ডলার।

তথ্য বলছে, গত ৮ মার্চ অনিয়মের অভিযোগে নিকেলের বাণিজ্য বন্ধ ঘোষণা করে লন্ডন মেটাল এক্সচেঞ্জ (এলএমই)। কয়েক সপ্তাহ ধাতুটির বাণিজ্য বন্ধ রেখেছিল এলএমই। একদিকে যুদ্ধ, অন্যদিকে বাণিজ্য বন্ধের ঘোষণার প্রভাবে নিকেলের বাজারদর এক লাফে টনপ্রতি ১ লাখ ডলারে পৌঁছে যায়। এর বাজারে ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তবে এক মাস ধরে নিকেলের বাজারে ব্যাপক দরপতন দেখা যায়।

ফিচ সলিউশনের বিশ্লেষণ বলছে, চীন সরকার ধাতুটির চাহিদা বাড়াতে প্রণোদনা কর্মসূচি হাতে নিয়েছে। ফলে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এটির দাম আবারো বাড়বে। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ খাতে প্রতিবন্ধকতা অব্যাহত আছে। বিষয়টিও দাম বাড়াতে সহায়তা করবে।

তথ্য বলছে, বর্তমানে এলএমইতে তিন মাসের সরবরাহ চুক্তিতে প্রতি টন নিকেল বেচাকেনা হচ্ছে ২৪ হাজার ৯৫০ ডলারে। নগদ লেনদেনের ক্ষেত্রেও ধাতুটি বিক্রি হচ্ছে একই দামে। চলতি বছরের এখন পর্যন্ত নিকেলের গড় দাম দাঁড়িয়েছে টনপ্রতি ২৭ হাজার ৯১২ ডলারে। এক বছরের ব্যবধানে দাম বেড়েছে ৩৫ শতাংশ।

সম্পর্কিত খবর