শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

বেটার কটনের তুলা উৎপাদন কমেছে ২৫ শতাংশ

বিশ্বের শীর্ষস্থানীয় তুলা উৎপাদক কোম্পানি বেটার কটন। বৈশ্বিক উৎপাদনের ২০ শতাংশই আসে এ কোম্পানি থেকে। কিন্তু কোম্পানিটির তুলা উৎপাদন এক বছরের ব্যবধানে ২৫ শতাংশ কমেছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া, বাজার পরিস্থিতি ও রাজনৈতিক পরিস্থিতির কারণে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়েছে। সম্প্রতি প্রকাশিত সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে এ চিত্র উঠে আসে।

বেটার কটনের সিইও অ্যালেন ম্যাকক্লে বলেন, বেটার কটন টেকসই তুলা উৎপাদনকে উৎসাহিত করে। বৈশ্বিক উৎপাদিত তুলার এক-পঞ্চমাংশই সরবরাহ করছে বেটার কটন। তবে এ বছর কভিড মহামারী, জলবায়ু ও জীববৈচিত্র্য সংক্রান্ত নানা ইস্যুতে উৎপাদন ব্যাহত হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, ২০২০-২১ মৌসুমে ২৬টি দেশে ২৯ লাখ কৃষককে প্রশিক্ষণ দিয়েছে বেটার কটন। এ সময়ে ২২ লাখে বেশি কৃষক বেটার কটনকে ৪৭ লাখ টন তুলা সরবরাহ করেছে, যা বৈশ্বিক মোট তুলা উৎপাদনের এক-পঞ্চমাংশ। এ মৌসুমের প্রথম তুলা সংগ্রহ করা হয়েছে গ্রিস ও মিসর থেকে। ২০২০ সালের বার্ষিক প্রতিবেদনে দেখা যায় ওই মৌসুমে বেটার কটনের উৎপাদিত তুলার মোট পরিমাণ ছিল ৬২ লাখ টন।

সম্পর্কিত খবর