শিরোনাম
icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক
down of head

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে জেনিথ ইসলামী লাইফের স্বাস্থ্য ও জীবন বীমা চুক্তি

দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের জন্য জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে স্বাস্থ্য ও জীবন বীমা চুক্তিপত্র সম্পাদন করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল ২২ জুন ২০২২ তারিখ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই স্বাস্থ্য ও জীবন বীমার যাবতীয় কার্যক্রম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে পরিচালিত হবে।

এই চুক্তির ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী দূর্ঘটনা বা অসুস্থতার কারনে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করলে বার্ষিক সর্বোচ্চ ৮০ হাজার টাকা এবং বহির্বিভাগীয় চিকিৎসার জন্য বার্ষিক সর্বোচ্চ ২০ হাজার টাকা বিল প্রাপ্য হবেন। জীবন বীমা সুবিধা হিসাবে কোন শিক্ষার্থীর মৃত্যুতে ২ লাখ টাকা পরিশোধ করা হবে। তাছাড়া সারা দেশে বিস্তৃত কোম্পানির নেটওয়ার্ক হসপিটালে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে প্রত্যেক শিক্ষার্থীকে প্রাদান করা হবে স্বাস্থ্য বীমা কার্ড।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর (অবঃ) মোঃ অবায়দুর রহমান প্রামানিক এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

চুক্তিপত্রে স্বাক্ষী ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোঃ আবদুস সালাম, উপ-রেজিষ্ট্রার (একাডেমিক) এ, এইচ, এম আসলাম হোসেন এবং জেনিথ লাইফের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন) আব্দুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট মোঃ নিজাম উদ্দিন (উন্নয়ন প্রশাসন)।

গতকাল বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিষ্ট্রার (একাডেমিক) এ, এইচ, এম আসলাম হোসেন জেনিথ ইসলামী লাইফের ডিএমডি (গ্রুপ বীমা) মুন্সী মোঃ আবদুল খালেক এবং মানব সম্পদ কর্মকর্তা মোঃ তাওহীদ উদ্দিন বাপ্পির নিকট চুক্তিপত্র হস্তান্তর করেন।

সম্পর্কিত খবর