শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

সূচক বাড়লেও কমেছে অধিকাংশ শেয়ারের দাম

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৩ জুন) দিনের প্রথম ৪০ মিনিট লেনদেন হয়েছে সূচকের উত্থানে। কিন্তু তারপর ক্রেতার তুলনায় বিক্রেতা বেশি থাকায় দিনের বাকি সময় লেনদেনে সূচক খুব একটা সুবিধা করতে পারেনি। ফলে দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে মাত্র ৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৮ পয়েন্ট।

সূচক বাড়লেও কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা চারদিন সূচক পতনের পর বুধ ও বৃহস্পতিবার টানা দু’দিন সূচক বাড়ল।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৩৮১টি প্রতিষ্ঠানের ১৫ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার ১০১টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এর মধ্যে ১৪৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬২টির, আর অপরিবর্তিত রয়েছে ৭৪টির দাম।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমার দিনেও বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ৪ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৬৮৩ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছে ৬৯৪ কোটি ৩৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার। অর্থাৎ লেনদেন কিছুটা কমেছে।

আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে ফুওয়াং ফুড, শাইনপুকুর সিরামিক, জেএমআই হসপিটাল, আরএকে সিরামিক, ন্যাশনাল ব্যাংক, ফুওয়াং সিরামিক, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজারটিতে ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ২৪ লাখ ৭৪ হাজার ৯৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৮ কোটি ২৭ লাখ ৭৩ হাজার ৭৪৯ টাকা।

সম্পর্কিত খবর