আইডিআরএ’র চেয়ারম্যানকে যমুনা লাইফের শুভেচ্ছা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারী মহোদয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার।
এই সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন ও মোঃ কামরুজ্জামান এবং কোম্পানির উন্নয়ন প্রশাসন বিভাগের ভি.পি. ও বিভাগীয় প্রধান লায়ন মোঃ ছায়েদুল হক শামীম।



