শিরোনাম
icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা
down of head

কয়েক দফা পতনের পর ১৩ পয়সা বাড়ল টাকার মান

টানা কয়েক দফা পতনের পর ডলারের বিপরীতে এবার কিছুটা বেড়েছে টাকার মান। টাকার দাম ১৩ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন দর অনুযায়ী, প্রতি এক ডলার ৯২ টাকা ৩৭ পয়সা, যা গতকাল সোমবার (১৩ জুন) ছিল ৯২ টাকা ৫০ পয়সা।

মঙ্গলবার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ৭ জুন কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম ৫ পয়সা বাড়িয়ে বিভিন্ন ব্যাংকের কাছে ডলার দাম ৯২ টাকা নিয়েছে। আগের দিন ৬ জুন ছিল ৯১ টাকা ৯৫ পয়সা। এর আগে গত ৫ জুন ছিল ৯১ টাকা ৫০ পয়সা, ৪ জুন ৮৯ টাকা ৯০ পয়সা। গত ৩১ মে ছিল ৮৯ টাকা।

এক মাসে ডলারের বিপরীতে টাকার মান ৫ টাকা ৪১ পয়সা কমেছে। আর চলতি বছরে শুধু ডলারের বিপরীতে অন্তত ১১ বার মান হারিয়েছে টাকা।

এর আগে, গত ২ জুন কেন্দ্রীয় ব্যাংক প্রতি মার্কিন ডলারের দাম ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করে দিয়েছিল। যা তার আগে ছিল ৮৯ টাকা। পরে ডলারের বেধে দেওয়া দাম থেকে সরে আসে কেন্দ্রীয় ব্যাংক। দাম নির্ধারণ ব্যাংকগুলোর হাতেই ছেড়ে দেয় বাংলাদেশ ব্যাংক।

গত বছরের মাঝামাঝিতে দেশে ডলারের সংকট শুরু হয়। রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় অতিরিক্ত মাত্রায় বাড়তে থাকলেও সেই তুলনায় বাড়েনি রেমিট্যান্সের প্রবাহ। এতে ডলারের সংকট তৈরি হয়।

সংকট বাড়তে থাকায় কমতে থাকে টাকার মান। ইতিহাসের সবচেয়ে টাকার মান কমে আসে সম্প্রতি। বাড়তি দাম দিয়ে কিনতে হয় ডলার। অনেকে সুযোগ বুঝে মুনাফার আশার ডলার মজুদ করে রাখেন। এতে খোলা বাজারে ডলার ১০০ টাকা ছাড়িয়ে যায়। এতে তৈরি হয় অস্থিরতা।

সম্পর্কিত খবর