হজযাত্রী পরিবহনে বাংলাদেশ বিমানকে এক্সিম ব্যাংকের বাস প্রদান
হজযাত্রীদের পরিবহন সুবিধা দিতে বাংলাদেশ বিমানকে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস প্রদান করেছে এক্সিম ব্যাংক। সম্প্রতি ব্যাংকের এমডি ও সিইও ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া বাংলাদেশ বিমানের জিএম (পরিবহন) শাকিল মিরাজের কাছে বাসটি হস্তান্তর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম; ব্যাংকের এএমডি মোহাম্মদ ফিরোজ হোসেন ও মো. হুমায়ূন কবির; ডিএমডি মো. জসীমউদ্দিন ভুইয়া ও মাকসুদা খানম; ব্যাংকের আইটি বিভাগীয় প্রধান ও ইভিপি মো. মাহবুবুল আলম; এডিসি বিভাগীয় প্রধান ও ইভিপি মো. মোফাজ্জল মামুন খান; মানবসম্পদ বিভাগীয় প্রধান ও এসভিপি কানুলাল কর্মকার; শরিয়াহ সেক্রেটারিয়েটের বিভাগীয় প্রধান ও এসভিপি মো. জুলকারনাইন এবং করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশনের প্রধান ও এসভিপি সঞ্জীব চ্যাটার্জী প্রমুখ। —বিজ্ঞপ্তি



