শিরোনাম
icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮
down of head

বাজেট পরবর্তী দ্বিতীয় কার্যদিবসেও পতনে লেনদেন চলছে

দেশের পুঁজিবাজারে চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিসে আজ সোমবার নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণার পর দ্বিতীয় দিনেও দরপতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) সবগুলো সূচক কমেছে। পাশাপাশি এ সময় পর্যন্ত এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া অধিকাংশ সিকিউরিটিজের দর কমেছে।

বাজার পর্যবেক্ষ‌ণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেন শুরুর পর কিছু সময় ডিএসইএক্স সূচকে পয়েন্ট যোগ হলেও বেলা ১১টা পর্যন্ত আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে ৬ হাজার ৪১৩ পয়েন্টে দা‌ঁড়ি‌য়েছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত প্রায় ৬ প‌য়েন্ট কমে ২ হাজার ৩২৯ ও শরিয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট কমে ১ হাজার ৪০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রথম ঘন্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির বা ৩৩ দশমিক ৪২ শতাংশ, কমেছে ২০২টির বা ৫৪ দশমিক ৪৪ শতাংশ, আর অপরবর্তিত রয়েছে ৪৫টি বা ১২ দশমিক ১৩ শতাংশ সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ১৭৮ কোটি ৫১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

সম্পর্কিত খবর