শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

লিফট আমদানিতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার দাবি বিইইএলআইএর

আমদানীকৃত লিফটকে মূলধনি যন্ত্রপাতি ঘোষণা ও অতিরিক্ত শুল্ক কর কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ এলিভেটর, এস্কেলারেটরস অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বিইইএলআইএ)। বর্তমানে আমদানি করা লিফটের ওপর ১ শতাংশ আমদানি শুল্ক প্রযোজ্য থাকলেও ২০২২-২৩ সালের প্রস্তাবিত বাজেটে ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে লিফটের দাম দ্বিগুণ হয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।

বিইইএলআইএ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে অবকাঠামো নির্মাণ ও আবাসন খাত গুরুত্বপূর্ণ। আধুনিক অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে আধুনিক বিশ্বে লিফটের কোনো বিকল্প নেই। কিন্তু প্রস্তাবিত বাজেটে লিফট আমদানিতে শুল্ক কর ৩১ শতাংশে উন্নীত করার ঘোষণা দেয়া হয়েছে। এতে করে সরকারি-বেসরকারি খাতের লিফটের ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ বৃদ্ধি ছাড়াও আমদানি খাতের ওপর নির্ভরশীল বিনিয়োগকারী বড় ধরনের লোকসানের মধ্যে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

বাজেট প্রতিক্রিয়ার বিবৃতিতে দাবি করা হয়, কভিড-পরবর্তী বিশ্বজুড়ে সরবরাহ সংকট ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জাহাজ ভাড়া ৭-৮ গুণ বেড়ে যায়। বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য বৃদ্ধিজনিত কারণে লিফটের দাম ১৮-২০ শতাংশ বেড়ে গিয়েছে। বৈদেশিক মুদ্রার সংকট নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এলসি (ঋণপত্র) মার্জিন ৫০-৭৫ শতাংশ বৃদ্ধি পাওয়ায় আমদানিকারকরা মূলধন ঘাটতিতে পড়েছে। সার্বিকভাবে সাম্প্রতিক সময়ে লিফটের দাম ৫০ শতাংশ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও নতুন করে অতিরিক্ত করারোপের ফলে লিফটের বাজারমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে।

সংগঠনটির দাবি, বাংলাদেশের লিফট সেক্টরকে বিশ্ববাজারের মতো প্রতিষ্ঠিত করতে নীতি প্রণয়ন, সেফটি স্ট্যান্ডার্ড ও রেগুলেটরি বডি তৈরি জরুরি। বিইইএলআইএ আমদানির পাশাপাশি দেশের লিফট সেক্টর নিয়ে কাজ করছে। এমতাবস্থায় শুল্ক হার কমানো হলে দেশের অবকাঠামো ও আবাসন খাত প্রবৃদ্ধির ধারায় ফিরবে।

সম্পর্কিত খবর