শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

উৎসে কর দশমিক ২৫ শতাংশ চায় বিএফএফইএ

হিমায়িত খাদ্যদ্রব্যের রফতানির ওপর উৎসে করের পরিমাণ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ)। ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় এমনটা জানায় সংগঠনটি।

এবারের বাজেটে রফতানি খাতের ওপর উৎসে করের পরিমাণ ১০০ শতাংশ বাড়িয়ে ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর আগে রফতানি খাতে উৎসে করের পরিমাণ ছিল দশমিক ৫ শতাংশ। বিএফএফইএ জানায়, হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রফতানি খাতটি গত এক দশক বিভিন্ন আওতাবহির্ভূত কারণে লোকসানের মধ্য দিয়ে তাদের রফতানি কার্যক্রম পরিচালনা করছে। ফলে হিমায়িত খাদ্যদ্রব্য রফতানির ওপর উৎসে কর ১ শতাংশ নির্ধারণ করা যুক্তিসংগত নয়।

বাজেট প্রতিক্রিয়ায় বিএফএফইএ আরো জানায়, বর্তমানে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে ইউরোপসহ বৈশ্বিক অর্থনীতিতে মন্দা অবস্থা বিরাজ করছে। বিশ্ববাজারে চিংড়ির দাম প্রতি কেজিতে প্রায় ২ ডলার পর্যন্ত কমে এসেছে। এছাড়া ভেনামি জাতের চিংড়ির সঙ্গে আন্তর্জাতিক বাজারে চিংড়ি রফতানি কার্যক্রম ঠিকভাবে পরিচালনা করা অসাধ্য হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে অন্য কৃষিপণ্যের মতো চিংড়ি ও অন্য মাছে নগদ সহায়তার পরিমাণ যথাক্রমে ১০ শতাংশ ও ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশে উন্নীত করার দাবি জানায় বিএফএফইএ।

সংগঠনটি জানায়, হিমায়িত খাদ্য রফতানিতে নগদ সহায়তার ওপর ১০ শতাংশ আয়কর কর্তন সম্পূর্ণ বাতিল করা প্রয়োজন।

সম্পর্কিত খবর