শিরোনাম
icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত
down of head

এনজিওগ্রাম করা হবে খালেদা জিয়ার

ভিন্নবার্তা প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার এনজিওগ্রাম করানো হবে বলে জানান তার ব্যক্তিগত চিকিতসক এ জেড এম জাহিদ হোসেন। মেডিক্যাল বোর্ডের মিটিং শেষে তিনি এ তথ্য জানান।

শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হওয়া এই বোর্ডের আলোচনা চলে প্রায় এক ঘন্টা। সেখানে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়।

মেডিক্যাল বোর্ডের মিটিং সম্পর্কে এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমাদের মিটিং শেষ হয়েছে। আমরা সেখানে নানা সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজনে এনজিওগ্রাম করানো লাগবে। আরও কিছু পরীক্ষা নিরিক্ষা করা লাগবে। তারপরে গিয়ে বুঝতে পারব।’

তার ( খালেদা জিয়ার) শারিরীক কি অবস্থা এই মুহুর্তে জানতে চাইলে তিনি বলেন, এর বেশি বলা যাচ্ছেনা।

এর আগে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে রাজধানীর এভারকেয়ারে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে সিসিউ তে ভর্তি করা হয় অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধনে। সূত্র জানায়, খালেদা জিয়াকে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে মেডিকেল বোর্ডের সভায় জাহিদ চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন,আপনারা আপনাদের ডাক্তার হিসেবে যা করা দরকার, শী ইজ এ প্রাইম মিনিস্টার,শী ইজ এ প্যাশেনট,শী ইজ ইলডারলি লেডি এবং সে আপনাদের রেগুলার পেশেন্ট, কি করা উচিত আপনারা এডভাইস করবেন তারপরে সোশ্যাল স্ট্যাটাস, পলিটিক্যাল স্ট্যাটাস সেগুলো কনসিডারেশনের বিষয়ে , আপনারা চিকিৎসা করেন রোগীর উপর, রোগের কি প্রয়োজন সেটার ওপর। তার পরবর্তী কনসিডারেশন যাদের দরকার তারা যদি করতে পারেন করবে না করলে নাই, আপনাদের ডাক্তার হিসেবে যা করা উচিত সেটা করবেন।

এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসা সার্বিক বিষয় নিয়ে বিকেল তিনটায় দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করবেন।

সম্পর্কিত খবর