শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

বন্দর পরিচালনা কার্যক্রম আধুনিকীকরণ প্রয়োজন: অ্যামচেম

প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের তাগিদ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্টদের আমেরিকার চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। এছাড়া কার্যকর লজিস্টিক ব্যবস্থার তাগিদে বন্দর পরিচালনার কার্যকর আধুনিকীকরণের সুপারিশ জানিয়েছে সংগঠনটি।

প্রতিক্রিয়ায় অ্যামচেম বলেছে, মহামারী পরবর্তী পুনরুদ্ধারের কৌশলের জন্য প্রস্তুতি পর্বে আছে বাংলাদেশ। এ পর্বে আরো আছে ভূ-রাজনৈতিক পরিবেশের অনিশ্চয়তার মধ্যে অর্থনীতিকে দুই অংকের প্রবৃদ্ধিতে নিয়ে যেতে গতি বজায় রাখার বিষয়টি। চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রাধিকার ও প্রাধান্য দিতে হবে সংকট ব্যবস্থাপনা ও ব্যয়কে। আরো আছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করার জন্য অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বেসরকারি খাতের জন্য নীতি সহায়তার বিষয়গুলো।

কৃষি বরাদ্দ ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ প্রসঙ্গে খাদ্য উৎপাদন বজায় রেখে কৃষিতে আরো বেশি প্রণোদনার প্রত্যাশা জানিয়েছে অ্যামচেম। কৃষি সরঞ্জাম এবং হাইব্রিড বাহনে আরো মূল্যহ্রাসও চাইছে সংগঠনটি।

টেকসই বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিশ্চিত করতে মোটা দাগে আমদানি নিষেধাজ্ঞার পরিবর্তে বিদেশী অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো এবং আমদানিনির্ভর নিজস্ব অর্থায়নের প্রকল্পগুলো নিয়ে পুনরায় বিবেচনায় নিতে তাগিদ জানিয়েছে অ্যামচেম।

বাজেটে কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তার বিষয়েও পর্যালোচনা জানিয়েছে অ্যামচেম। এক্ষেত্রে সংগঠনটি মনে করছে দারিদ্র্য ও আয় বৈষম্য মোকাবেলায় শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার পাশাপাশি সরকারের উচিত নারী ও তরুণদের নেতৃত্বে ক্ষুদ্র ও মাঝারি এসএমই উদ্যোগ, উদ্ভাবন ও স্টার্ট-আপ খাতে বরাদ্দ বাড়ানো।

অটোমেশন ও সমসাময়িক বিধিবিধান বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) করের আওতা সম্প্রসারণের ওপর আরো মনোযোগ দিতে একই সময়ে সম্ভাব্য সব স্তরে অটোমেশন গ্রহণ করার বিষয়ে জোরালো সুপারিশ জানিয়েছে অ্যামচেম। কার্যকর লজিস্টিক সিস্টেম প্রসঙ্গে বন্দর পরিচালনার কার্যকর আধুনিকীকরণের সুপারিশ জানিয়েছে অ্যামচেম। এছাড়া নন-আরএমজি পণ্যের রফতানিতে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা নিশ্চিত করার বিষয়টি বাজেট প্রতিক্রিয়ায় জানিয়েছে সংগঠনটি।

সম্পর্কিত খবর