শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

গণবিচ্ছিন্ন লুটেরা বাজেট : বিএনপি

জাতীয় র্অথবছর ২০২২-২০২৩ এর অনুমোদতি বাজটেকে গণবিচ্ছিন্ন ও র্দুবৃত্তদের লুটেরা বাজটে বলে আখ্যা দিয়েছে বিএনপি। প্রস্তাবিত বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির নেতারা জানান, এটি নিত্যান্তই একটি সাধারন বাজেট হয়েছে। যেখানে বর্তমান সরকারের কাছ থেকে এর বেশি কিছু আশা করে লাভও নেই। কারণ, জনগণের কাছে তাদের কোনো জবাবদিহি নেই।

কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ স্লোগান নিয়ে ২০২২-২৩ অর্থবছরের জন্য ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে।

প্রস্তাবিত বাজেট বিএনপির কাছে গুরুত্বর্পূণ বিষয় নয় বলে মন্তব্য করে বিএপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লুটেরারা যাতে আরোও লুট করে নিজেদের সম্পদের পাহাড় গড়তে পারে এমন বাজেট। তিনি বলেছেন, যারা এই বাজেই দিয়েছে তারা জনগণের প্রতিনিধিত্ব নয়। তাদের বাজেট দেয়ার কোনো অধিকারই নেই।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে সবদিক থেকে জনগণ বিশাল চাপের মুখে পড়বে এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার দাবি প্রস্তাবিত বাজেটে লুটপাটের সুযোগ দেয়া হয়েছে, যার বলি হবে জনগণ।

খসরু বলেন, এই যে এত বড় একটা বাজেট দিয়েছে। এটা বাস্তবায়ণ করতে গেলে দিন শেষে টাকাতো জনগণের পকেট থেকেই যাবে। বিভিন্নভাবে যে ট্যাক্সের কথা বলা হচ্ছে এগুলো সাধারণ মানুষের পকেট থেকে যাচ্ছে লুটপাটের জন্য যে টাকাটা ব্যয় হচ্ছে, সেই টাকাটা তো জনগণের পকেট থেকে যাচ্ছে। অন্যদিকে জনগণকে সহযোগিতা করার জন্য যে টাকা সরকারের তহবিলে থাকার কথা, সেই টাকা আজকে নাই বলে চাপটা আরও বেড়ে যাবে।

বাজেটের আকার নিয়ে প্রশ্ন না তুলে খসরু বলেন, বাজেট জনগণ এবং দেশের জন্য কতটা ব্যয় হচ্ছে সেটাই মূখ্য। আমাদের প্রশ্ন হচ্ছে প্রায় ৭ লাখ কোটি টাকার বাজেটের কত অংশ আমাদের দেশ ও জনগণের জন্য খরচ হচ্ছে। ১০ হাজার কোটি টাকার পদ্মা সেতুতে ৩০ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। যে ধরণের দুর্নীতির মধ্য দিয়ে বিদেশে টাকা পাচার করা হ”েছ, যে ধরণের লুটপাট চলছে, বাজেটের বড় অংশ তো লুটপাটের মধ্য দিয়ে বিদেশে চলে যা”েছ। বিদেশে যে টাকা পাচার হয়েছে, সেই টাকা লুটপাটের জন্য যারা সহযোগিতা করেছে, সেই টাকা এনে লুটপাটের জন্য সুযোগ দেয়া হয়েছে এই বাজেটে।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই বাজেট বাস্তবসম্মত নয়। এটি ভোটের বাজেট। জনগণকে ধোঁকা দিয়ে, প্রত্যাশা দিয়ে একটি বড় বাজেট করেছে। সরকার গত বছরের বাজেট বাস্তবায়ন করতে পারেনি। ব্যাপক কাটছাঁট করেছে। গত বছরের সংশোধিত বাজেটে যে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছিল, সেই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। এবার পারবে না।

তিনি বলেন, প্রতিবছরই বাজেট নিয়ে আমরা কথা বলি, কিন্তু কোনো লাভ হয় না। সরকার কোনো বছরই গণমুখী বাজেট করে না। দেশের বর্তমান পরিস্থিতিতে সবার আগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। করোনা পরবর্তী এই সময়ে বেশি গুরুত্ব দেয়া উচিৎ ছিলো হবে কর্মসংস্থানের ওপর; অথচ বাজেটে এই বিসয়েটি সম্পূর্ন উপেক্ষা করো হয়েছে। সাধারণ মানুষের সামনে। সামষ্ঠিক অর্থনীতিকে স্পষ্ট করে তুলে ধরতে পারেনি তারা।

প্রস্তাাবিত বাজেট বর্তমান কঠিন সময়ের প্রেক্ষিতে সম্পূর্ণ বাস্তবতা বর্জিত বলে মন্তব্য করেছেন সাবেক পরিকল্পনামন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসে জন প্রতিনিধিত্ব বিহীন এই সরকার এমন একটি বাজেট উপ¯’াপন করেছে যা দেশের মুষ্টিমেয় ধনী শ্রেণীর স্বার্থ রক্ষা হয়েছে। এতে লাভবান হবে সরকার সংশ্লিষ্ট একটি বিশেষ গোষ্ঠী। অন্যদিকে নতুন বাজেটের বিভিন্ন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অরো চরম প্রতিকূলতার মধ্যে পড়বে দেশের দরিদ্র জনগোষ্ঠী।

প্রস্তাবিত লুটপাটবান্ধব বাজেট’ বলে অভিহিত করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ। জাতীয় সংসদের গেটে সাংবাদিকদের কাছে বাজেটের প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাজেটে বিদ্যুৎ ঘাটতি দেখানো হয়েছে। বিদ্যুৎ ঘাটতি মানে রেন্টাল, কুইক রেন্টাল দিয়ে লুটপাট করা হবে। এই বাজেট লুটপাটবান্ধব বাজেট।

সম্পর্কিত খবর