সোনালী ব্যাংকের উদ্যোগে কর্মশালা
সোনালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার এই কর্মশালা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান কর্মশালাটি উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বিস্তারিত আলোচনা করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও চীফ ইনোভেশন অফিসার মফিজ উদ্দীন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হাফিজ মো. হাসান বাবু।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মুরশেদুল কবীর, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, মো. মজিবর রহমান ও সঞ্চিয়া বিনতে আলী, মো. কামরুজ্জামান খান, প্রধান কার্যালয়ের সব জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার এ কর্মশালায় অংশ নেন।



