শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

সাবেক স্ত্রীর কাছ থেকে ৯১ কোটি টাকা পাচ্ছেন জনি ডেপ

সাবেক স্ত্রী, হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলা জিতলেন হলিউড সুপারস্টার জনি ডেপ। ক্ষতিপূরণ বাবদ তিনি তার সাবেক স্ত্রীর কাছ থেকে ১০ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার পাবেন যা বাংলাদেশি টাকায় ৯১ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার ২৩০ টাকা।

মার্কিন সংবাধমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়, ২০১৮ সালে জনির বিরুদ্ধে সংসারে হিংসা ছড়ানোর অভিযোগ করেছিলেন অ্যাম্বার হার্ড। এরপরই জনি তার বিরুদ্ধে মামলা করেন। অবশেষে এ মামলার বিচার সম্পন্ন হলো। তিন দিন ধরে সাত সদস্যের জুরি বোর্ড প্রায় ১৩ ঘণ্টা আলোচনা করার পর রায় দিলেন।

আদালত জনি ডেপকে মোট ১০ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে অ্যাম্বারকে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, অপর অভিযোগে অ্যাম্বারকে ২ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ১৭ কোটি ৯১ লাখ ৬৭ হাজার ৩০০ টাকা) দিতে জনির প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।

২০১৮ সালে জনি ডেপ মানহানির মামলা করলে তা মিথ্যা দাবি করে পাল্টা মামলা করেন অ্যাম্বার। কয়েক দফায় চলে এই দুই মামলার শুনানি। আদালতে শুরু হয় কাদা ছোড়াছুড়ি। দুজনের ভক্তরাও তাদের পছন্দের তারকাদের নিয়ে সরব থাকেন।

জনি ডেপের আইনজীবী অ্যাডাম ওয়াল্ডম্যান এক বিবৃতিতে জানিয়েছিলেন, তার মক্কেলের বিরুদ্ধে অ্যাম্বারের আনা অভিযোগ ধাপ্পাবাজি ছাড়া আর কিছু নয়। এই বিবৃতিকেও অবমাননা বলে উল্লেখ করে জনির আইনজীবীকেও প্রায় সাড়ে ১৫ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর