শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

করোনা আক্রান্ত হয়ে নিভৃতবাসে সোনিয়া গান্ধী

করোনা আক্রান্ত হয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালার বরাত দিয়ে খবরটি দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

রণদীপ বলেছেন, ‘বুধবার সন্ধ্যায় সোনিয়া গান্ধীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার শরীরে গুরুতর উপসর্গ নেই।’

এরপর থেকে কংগ্রেস সভানেত্রী নিভৃতবাসে রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এ দিকে ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ৮ জুন সোনিয়াকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার নোটিস পাঠানো হয়েছে তাকে।

একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাহুল গান্ধীকেও বুধবার পৃথক নোটিস পাঠিয়েছিল ইডি। বৃহস্পতিবার তাকে ইডি’র দপ্তরে হাজির হতে বলা হয়েছিল, কিন্তু তিনি যাননি।

এ দিকে রাজ্যসভা ভোটের জন্য গত কয়েক দিন ধরে বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন সোনিয়া। কিন্তু করোনার কারণে তাকে বৈঠক বাদ দিয়ে নিভৃতবাসে যেতে হলো।

সম্পর্কিত খবর