শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

‘আমরা সবাই কেকে’র থেকে ভালো গান গাই’, বিতর্কের মুখে রূপঙ্কর

কলকাতার একটি কনসার্টে গান গাওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ (কেকে)। গতকাল মঙ্গলবার রাতে কনসার্ট শেষ হওয়ার কিছুক্ষণ পরই মারা যান তিনি। এই গায়কের মৃত্যুতে শোক প্রকাশ করছেন অনেক সঙ্গীতাঙ্গনের তারকা। তবে এ নিয়ে এক বিতর্কিত মন্তব্য করে কটাক্ষ ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত গায়ক রূপঙ্কর বাগচী। এক লাইভ ভিডিওতে এসে তিনি বলেছেন, কে এই কেকে? তার চেয়েও আমি, অনুপম, সোমলতা, ইমন অনেক ভালো গাই।

কেকে- এর গতকালের কনসার্ট নিয়ে কলকাতা শহরে ছিল উত্তেজনায় ভরপুর। সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী কনসার্টের আগে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে শ্রোতাদের উদ্দেশে বলেন, মুম্বাইয়ের শিল্পীদের নিয়ে এত উত্তেজনা কিসের!

লাইভে এসে রূপঙ্কর বাগচী বলেন, আজ শো করতে কেকে কলকাতায় এসেছিলেন। তার কনসার্টের কিছু লাইভ ভিডিও দেখছিলাম। তিনি ‘ওয়ান্ডারফুল’ গায়ক। কিন্তু, আমার মনে হলো সোশ্যাল মিডিয়ায় এই রকম ভিডিও আমার রয়েছে, সোমলতা, ইমন মনোময়, রাঘব, উজ্জ্বয়িনী, ক্যাকটাস, রূপমের রয়েছে। আমি গান শুনে যা বুঝলাম আমরা কেকে’র থেকে সবাই ভালো গান গাই। কেন আমাদের নিয়ে এত উত্তেজনা বোধ করেন না বলুন তো!

তিনি আরও বলেন, আমি যে গায়কদের নাম নিলাম তারা কেকে’র চেয়ে অনেক ভালো। বম্বের শিল্পীদের নিয়ে কেন এত উত্তেজনা! ওডিশা, পঞ্জাব, দক্ষিণের ইন্ডাস্ট্রির থেকে শিখুন। বাঙালি হোন, ভাই, বোন, মাসি, পিসি, প্রেমিকা, প্রেমিক- বাঙালি হোন প্লিজ।

তারপরই দুঃসংবাদ আসে মারা গেছেন কেকে। এরপরই রূপঙ্কর বাগচীর ওপর ক্ষোভে ফেটে পড়েছেন টলিপাড়ার শিল্পী থেকে পরিচালকরা।

সম্পর্কিত খবর