শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

হ্যারিকেন আগাথা’র তাণ্ডবে মেক্সিকোতে নিহত ১০

হ্যারিকেন আগাথা’র তাণ্ডবে মেক্সিকোতে কমপক্ষে ১০ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া এ ঘটনায় এখনও প্রায় ২০ জন নিখোঁজ রয়েছেন। মূলত উত্তর আমেরিকার এই দেশটির দক্ষিণাঞ্চলে হ্যারিকেন আগাথার প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত ও এর জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে প্রাণহানির ঘটনা ঘটে।

স্থানীয় সময় মঙ্গলবার মেক্সিকান কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। বুধবার (১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার (এনএইচসি) বলেছে, ১৯৪৯ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে মে মাসে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আছড়ে পড়া সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন ছিল আগাথা।

এএফপি বলছে, মেক্সিকোর ভেরাক্রুজ প্রদেশে মঙ্গলবার প্রবল বৃষ্টিপাতের ফলে এটির অবশিষ্টাংশের সাথে অভ্যন্তরীণভাবে সরে গিয়ে আগাথা দুর্বল হয়ে পড়ে।

এদিকে মেক্সিকোর ওক্সাকা প্রদেশের গভর্নর আলেজান্দ্রো মুরাট রেডিও ফর্মুলাকে বলেছেন, ‘এখন পর্যন্ত প্রায় ২০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের বেশিরভাগই পাহাড়ের ওপরের বাসিন্দা। দুর্যোগে দুর্ভাগ্যবশত ১০ জন যারা প্রাণ হারিয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানিয়েছে।’

এর আগে মঙ্গলবার দিনের শুরুতে মুরাট জানান, ‘আগাথা আছড়ে পড়ার দিনটি কোনো মানুষের জীবনহানি ছাড়াই শেষ হয়েছিল। তবে মঙ্গলবার ভোরে ভারী বৃষ্টিপাতের ফলে নদীগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং এতে ভূমিধস হয়।’

এর আগে একটি হ্যারিকেন আগাথা’র তাণ্ডবে তিনজন নিহত এবং আটজন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছিল।

এএফপি বলছে, সোমবার ওক্সাকার পুয়ের্তো অ্যাঞ্জেলের কাছে ক্যাটাগরি টু হ্যারিকেন হিসেবে আঘাত হানে আগাথা। এসময় হ্যারিকেনটির গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৫ কিলোমিটার (১০৫ মাইল)।

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় ও আটলান্টিক উপকূলে নিয়মিতভাবে গ্রীষ্মমন্ডলীয় ঝড় আঘাত হেনে থাকে। সাধারণত মে থেকে নভেম্বর মাসের মধ্যে এসব ঝড় আঘাত হানে।

২০২১ সালে মেক্সিকোতে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ঝড় ছিল হ্যারিকেন গ্রেস। গত বছরের আগস্টে পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ ও পুয়েব্লা প্রদেশে তৃতীয় ক্যাটাগরির এই হ্যারিকেনটির আঘাতে ১১ জনের প্রাণহানি হয়।

সম্পর্কিত খবর