শিরোনাম
icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা
down of head

কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রফতানি চালুর আভাস

কৃষ্ণ সাগরীয় বন্দরে অবরোধ তুলে নিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি পুনরায় চালু করার ব্যাপারে আলোচনায় বসতে ইচ্ছুক রাশিয়া। শনিবার এক ফোন কলে জার্মানি ও ফ্রান্সের নেতাদের এমনটাই বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৈশ্বিক গম রফতানির প্রায় এক-তৃতীয়াংশই আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। পাশাপাশি বৈশ্বিক সার রফতানিতেও শীর্ষস্থানীয় রাশিয়া। অন্যদিকে ইউক্রেন শীর্ষ ভুট্টা ও সূর্যমুখী তেল রফতানিকারক।

ক্রেমলিন বলেছে, কৃষ্ণ সাগরসহ অন্যান্য বন্দর দিয়ে খাদ্যশস্য রফতানিতে সৃষ্ট প্রতিবন্ধকতা নিরসনের উপায় খুঁজে বের করতে সাহায্য করবে রাশিয়া। এক্ষেত্রে আলোচনায় বসতে প্রস্তুত দেশটি।

ক্রেমলিন আরো জানায়, ভ্লাদিমির পুতিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও জার্মান চেন্সেলর ওলাফ স্কলজকে বলেছেন, বিশ্বজুড়ে সার ও কৃষিপণ্য রফতানি বাড়াতেও প্রস্তুত তার দেশ। এক্ষেত্রে পশ্চিমা নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার শর্তও জুড়ে দিয়েছেন তিনি। সম্প্রতি ইতালি ও অস্ট্রিয়ার নেতাদের সঙ্গে আলাপকালেও একই দাবি উত্থাপন করেন পুতিন।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। দুই দেশের মধ্যে এখনো যুদ্ধ চলছে। এতে খাদ্যশস্য, ভোজ্যতেল, জ্বালানি ও সারের দাম লাগামহীন বাড়ছে। বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকটও তৈরি হয়েছে। এ সংকটকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। এমন দাবি ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর।

তবে নিজেদের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞাকেই এমন সংকটের জন্য দায়ী করছে রাশিয়া। এছাড়া ইউক্রেনের বন্দরগুলোয় মাইন পুতে রাখার কারণেও রফতানি ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে দেশটি।

ক্রেমলিন বলছে, যুদ্ধ নিয়ে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি রাশিয়া। ফ্রান্স ও জার্মান নেতার সঙ্গে আলাপকালে এ কথাও বলেছেন পুতিন।

সম্পর্কিত খবর