পুরান ঢাকায় বাসা থেকে তরুণীর হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর বংশালের একটি বাসা থেকে রত্না (২০) নামে এক তরুণীর হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে বংশালের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেনের একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দিনের কোনো একসময় তার স্বামী তাকে হাত-পা বেঁধে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।
বংশাল থানার ডিউটি অফিসার এসআই রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নারীর পূর্ণাঙ্গ নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।



