শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

আমার সব চিন্তা এখন আগামীকাল নিয়ে : ইমন

চিত্রনায়ক মামনুন হাসান ইমনের জন্মদিন ছিল গতকাল শনিবার। যদিও ঘটা করে কখনো এই নায়ক তার জন্মদিন উদযাপন করেন না। কিন্তু গতকালের হিসেবটা ছিল ভিন্ন। কারণ এদিন রাজধানীর পান্থপথের একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয় অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’র সংবাদ সম্মেলন। আর এ কারণে এবারের জন্মদিনটি ছিল ইমনের জন্য বিশেষ।

‘আগামীকাল’ মুক্তি পাচ্ছে ৩ জুন। আর এর মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন- পরিচালক অঞ্জন আইচ, অভিনেতা ইমন, অভিনেত্রী সূচনা আজাদ, অভিনেতা তারেক স্বপন, গায়িকা সোমনুর মনির কোনাল, নির্মাতা সানী সানোয়ারসহ অনেকে।

সিনেমায় ইমনের বিপরীতে অভিনয় করছেন জাকিয়া বারী মম। এর মধ্য দিয়ে ১৫ বছর পর পর্দায় ফিরছেন এই জুটি।

অনুষ্ঠানে ইমন বলেন, ‘‘এটি পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। এই সিনেমায় আমি চিত্রনায়ক ইমন নই, অভিনেতা ইমন হিসেবে হাজির হচ্ছি। আমার সব চিন্তা এখন আগামীকাল নিয়ে। আমি এটি নিয়ে শতভাগ আশাবাদী। কারণ এর গল্পটাই আমাকে আশা দেখিয়েছে। আমার বিশ্বাস, ‘আগামীকাল’ সবার ভালো লাগবে।’’

জন্মদিন উদযাপন প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘‘আমি কখনো ঘটা করে জন্মদিন উদযাপন করি না। তবে ‘আগামীকাল’ ছবির প্রযোজক ২৮ জুন আমার জন্মদিন জানার পরই ছবির মিট দ্য প্রেস ও জন্মদিন উদযাপন আয়োজন করেন। আমিও না করতে পারিনি। তাই অনুষ্ঠানে একসঙ্গে দুই আয়োজনই হয়েছে।’’

সংবাদ সম্মেলনে নির্মাতা অঞ্জন আইচ বলেন, ‘এটি সাইকোলজিক্যাল থ্রিলার গল্পের ছবি। এর পরতে পরতে উৎকণ্ঠা, উত্তেজনা রয়েছে। প্রতিটি শিল্পীই এতে দারুণ অভিনয় করেছেন। আমার বিশ্বাস দর্শক ছবিটি ৫ মিনিট দেখলে, শেষ না করে উঠবেন না।’

‘আগামীকাল’ সিনেমায় ইমন-মম ছাড়াও অভিনয় করেছেন- টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ।

সংবাদ সম্মেলনের শেষভাগে কেক কেটে ইমনের জন্মদিন উদযাপন করে ‘আগামীকাল’র টিম।

সম্পর্কিত খবর