শিরোনাম
ট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎদুই মাসে সঞ্চয়পত্রে বিনিয়োগে বড় বৃদ্ধিএসএমই অর্থায়ন ও কর্মসংস্থানে অগ্রাধিকারআড়াইহাজারে ৩ কোটি টাকার সুতা জব্দহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১,০৮৬ জনপ্রবাসীদের জন্য ব্যাংক হিসাবের নতুন নিয়ম, বাড়লো সুবিধাডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৪৫ শতাংশপরিবহন ব্যয়ে বাড়ছে সবজির দামফের বাড়ল সোনার দামবিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
down of head

ইভিএম ম্যানুপুলেট করা অসম্ভব : জাফর ইকবাল

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, টেকনিক্যাল পয়েন্ট থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভার্চুয়ালি ম্যানুপুলেট করা অসম্ভব। বুধবার (২৫ মে) দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. জাফর ইকবাল বলেন, ইভিএম অপারেট শুরুর আগে দেখে নেওয়া সম্ভব ভেতরে কী আছে। কেউ বিশ্বাস করবে কি না সেটা তার ওপর। আমি রাজনৈতিক দলগুলোকে বলবো, আপনারা যদি আপনাদের মতো করে নির্বাচন করতে পারেন, নতুন নির্বাচন কমিশন তৈরি করে তাহলেও আপনারা এই মেশিনটা ব্যবহার করেন। তাতে আপনাদেরই লাভ হবে।

তিনি আরও বলেন, আমি বলেছিলাম, খুলে দেখান সার্কিটগুলো। ভেতরে আইসিগুলো যেভাবে বসানো আছে সেখানে ভেতরে ঢুকে ম্যানুপুলেট করা ভার্চুয়ালি অসম্ভব।

তিনি বলেন, কেউ বিশ্বাস করবে কি না সেটা তার ব্যাপার, সেটা রাজনৈতিক ব্যাপার। আমি টেকনিক্যাল জিনিসটা বলছি। টেকনিক্যাল পয়েন্ট থেকে এর ভেতরে ম্যানুপুলেট করার সম্ভাবনা নেই। যারা ইভিএমের বিরুদ্ধে কথা বলেন, তাদের অনুরোধ করবো যেন সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে লিখে আমাদের জানায়। আমরা তাদের ইভিএম সম্পর্কে ডিটেইলস জানাতে বা দেখাতে রাজি আছি।

তিনি আরও বলেন, আমাদের দেশের আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থীরা নিয়মিত ইভিএম তৈরি করে। ইভিএম তৈরি করে তারা বিদেশ থেকে বিভিন্ন পুরস্কার নিয়ে এসেছে। ইভিএম মেশিন নিয়ে আমি ব্যক্তিগতভাবে কনভিন্সড হয়েছি। অত্যান্ত চমৎকার একটি মেশিন।

সম্পর্কিত খবর